২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা খালে পড়ে বিদ্যুতায়িত, ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে অটোরিকশা খালে পড়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2017, 02:01 PM

Updated : 19 Aug 2022, 04:57 PM

পটিয়া কলেজ বাজার এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওয়ে থানার ওসি এবিএম মিজানুর রহমান জানান।

নিহতরা হলেন- মোহাম্মদ নূর ও তার দুই ভাস্তে শাহাদাত হোসেনএবং আবদুল মান্নান।তাদের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।

ওসি মিজানুর বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে একটি খালে পড়ে যায়।

এসময় খালে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনজনের মৃত্যু হয় বলে জানান তিনি।