২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আদালত ভবনে আগুন

চট্টগ্রামের আদালত ভবনের মালখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 05:38 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

সোমবার দুপুরে নতুন আদালত ভবনের দ্বিতীয় তলার পূর্বপাশে মহানগর আদালতের মালখানায় এ ঘটনা ঘটে।

মালখানার দায়িত্বে থাকা এসআই আবু সায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, বেলা আড়াইটার দিকে মালখানায় আলামত হিসেবে রাখা মোবিল ও অকটেনের ছোট কোটায় আগুন দেখা যায়।

“এসময় পুলিশ ও কর্মচারীরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।”

ফায়ার সার্ভিস নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আগুন নেভাতে আসে। তার আগেই ফায়ার আগুন নেভানো হয়।

তিনি বলেন, “মালখানায় মাল্টিপ্লাগ ব্যবহার করে ফ্যানের সংযোগ দেওয়া হয়েছিল। সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।