২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ঘণ্টা বন্ধের পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ চালু

পাহাড়ি ঢলের পানিতে মিরসরাইয়ে রেল লাইনের প্লাবিত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকার ৪ ঘণ্টা পর ফের চালু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 09:49 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে রেল যোগাযোগ বিঘ্ন ঘটার পর রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন পূর্ব রেলের ডিআরএম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এর আগে রেল কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ের মাস্তান নগর ও চিনকি আস্তানার কিছু অংশে পানি ওঠে।

“দুটি লাইনের মাটি দেবে অথবা সরে যেতে পারে এ আশঙ্কায় বিকাল সাড়ে ৪টার দিক থেকে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।”

রেলের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রেললাইন ডুবে যাওয়ায় ঢাকামুখী মহানগর গোধুলী মিরসরাইয়ের বড়কাতিয়া স্টেশনে আটকে আছে। আটকে আছে।

চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস বিকাল ৫টায় ছাড়েনি এবং চাঁদপুরমুখী মেঘনা এক্সপ্রেসের যাত্রা বিলম্ব হচ্ছে।

তবে রাত সোয়া ৮টার পর ট্রেন চালুর পর ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস প্রথম মিরসরাইয়ের ওই অংশ পাড়ি দেয় বলে জানান পূর্ব রেলের ডিআরএম জাহাঙ্গীর হোসেন।

পুরনো খবর:

মিরসরাইতে রেললাইন ডুবে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন