২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় তরুণের মৃত্যু

চট্টগ্রামে বাসের চাপায় নিহত হয়েছেন এক তরুণ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 05:51 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

বুধবার নগরীর বহদ্দারহাট এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের নাম মো. হোসেন। তিনি নগরীর চান্দগাঁও থানার মৌলভির পুকুরপাড় এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরিলাল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় সিটি সার্ভিসের ১০ নম্বর বাস হোসেনকে চাপা দেয়।

“গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন।”