২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক আইন জানাতে চট্টগ্রামে সাইকেল শোভাযাত্রা

ট্রাফিক আইন নিয়ে নাগরিকদের সচেতন করতে চট্টগ্রামে সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2017, 11:35 AM

Updated : 11 Oct 2022, 02:02 PM

ট্রাফিক সপ্তাহের অংশ হিসেবে বুধবার চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ এই শোভাযাত্রার আয়োজন করে।

নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে এ শোভাযাত্রা আলমাস মোড়, মেহেদীবাগ, গোলপাহাড়, দুই নম্বর গেইট, জিইসি মোড় হয়ে দামপাড়া পুলিশ লাইনে এসে শেষ হয়।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ শোভাযাত্রার মূল লক্ষ্য হল জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা।”

চট্টগ্রামের বিভিন্ন বয়সী শতাধিক তরুণ-তরুণী ট্রাফিক আইনের বিভিন্ন স্লোগান সম্বলিত টি-শার্ট পরে ফেস্টুন হাতে এই সাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।

গত ২২ মে শুরু হওয়া এবারের ট্রাফিক সপ্তাহের কর্মসূচি বৃহস্পতিবার শেষ হবে