২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে অগ্নিকাণ্ডে পুড়েছে ৫ বসতঘর

চট্টগ্রামের রাউজানে আগুনে পাঁচ বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 08:17 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

শনিবার বেলা ২টার দিকে রাউজান উপজেলার খৈয়াকালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী প্রহল্লাদ সিংহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ওয়ার্ডের একটি বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভার আগে পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে যায়।

ক্ষয়ক্ষতি আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর এই কর্মী।