চট্টগ্রামে সাড়ে ২৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে সাড়ে ২৭ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ভোরে বহদ্দারহাট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গ্রেপ্তার জুয়েল খাঁর (২৯) বাসা ঢাকার যাত্রাবাড়ী এলাকায়। তল্লাশি করে তার কাছে ২৭ হাজার ৫৫০টি ইয়াবা পাওয়া গেছে বলে র্যাবের ভাষ্য।
মিমতানুর বলেন, জুয়েল ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
