২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ১৭

চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 11:56 AM

Updated : 11 Apr 2022, 11:20 PM

তিন দিন আগের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

সন্দ্বীপের ওসি শামসুল ইসলাম জানান, বুধবার ভোরে গুপ্তাছড়া ঘাটের আশপাশের এলাকায় দুই শিশুসহ তিনজনের লাশ ভেসে ওঠে।

এই তিনজন হলেন- আনোয়ার হোসেন শিপন (৪০), সাইদ (৯) ও নেহা (৭)।

রোববার সন্ধ্যায় একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রীসহ ডুবে যায় একটি নৌকা।

ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর তল্লাশিতে সোমবার পর্যন্ত পাঁচজনের লাশ পাওয়া যায়। আর মঙ্গলবার সারাদিনে উদ্ধার করা হয় আরও নয়টি লাশ।

নৌকাডুবির ওই ঘটনায় এখনো দুই থেকে তিনজন নিখোঁজ থাকতে পারেন বলে সন্দ্বীপ থানার ওসি শামসুল ইসলামের ধারণা।

পুরনো খবর:

নৌকাডুবি: সন্দ্বীপে আরও ৬ লাশ