২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনদ ছাড়া চলাচলে ৬ নৌযানকে জরিমানা

চলাচল সনদ ও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কর্ণফুলী নদীতে চলাচলসহ নানা অপরাধে ছয়টি নৌযানকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 09:00 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

মঙ্গলবার নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার (মেরিন সেফটি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের প্রসিকিউটিং কর্মকর্তা ছিলেন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর চট্টগ্রাম এর সহকারী পরিচালক এবং অভ্যন্তরীণ জাহাজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন পাটোয়ারী।

জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী নদীতে নৌযান চলাচল করতে হলে চলাচল সনদ এবং বে ক্রসিং অনুমতি লাগে।

“এই ছয়টি বালিবাহী ও ভাসমান বার্জে তা ছিল না। পাশাপাশি অগ্নি নির্বাপন সরঞ্জাম এবং নিরাপত্তা সরঞ্জামও ছিল না। একারণে ছয়টি নৌযানকে মোট দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।”

অভিযানে সহায়তা করে কোস্টগার্ড পূর্বাঞ্চল এবং সদরঘাট থানার পুলিশ।