২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট নৌযানের জরিমানা

জীবনরক্ষার নিরাপত্তা সরঞ্জাম এবং চালক ও নৌযানের অনুমতিপত্র না থাকায় কুমিরা-গুপ্তছড়া পথে চলাচলকারী সমুদ্রগামী আটটি নৌযানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 06:56 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

বুধবার নৌ পরিবহন অধিদপ্তর ঢাকার বিশেষ কর্মকর্তা (মেরিন সেফটি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল আহসান লিটনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর চট্টগ্রাম এর সহকারী পরিচালক এবং অভ্যন্তরীণ জাহাজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন পাটোয়ারী।

জসিম উদ্দিন পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিরা-গুপ্তছড়া নৌরুটে চলাচলকারী এসব নৌ যান সীতাকুণ্ড থেকে সন্দ্বীপে চলাচল করে।

“ছোট আকারের এসব নৌযানে জীবনরক্ষাকারী লাইফ জ্যাকেটসহ নিরাপত্তা সরঞ্জাম থাকা খুব ‍গুরুত্বপূর্ণ। নিরাপত্তা সরঞ্জাম এবং চালক ও নৌযানের অনুমতিপত্র না থাকায় আটটি নৌযানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”