চট্টগ্রামে দগ্ধ শিশুটি বাঁচল না
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুটির মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এক বছরের ঐশী শনিবার গভীর রাতে মারা যায় বলে ডা. মৃণাল কান্তি দাশ জানান।
তিনি বলেন, শিশুটির শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
শনিবার নেভাল একাডেমির পাশে এক বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দগ্ধ হন গার্মেন্টকর্মী রাজু (২৪) ও তার মেয়ে ঐশী। সন্ধ্যার পর তাদের চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
রাজুর বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ইকরি গ্রামে। তিনি নেভাল একাডেমির পাশে ওই বাসায় ভাড়া থাকতেন।
