পতেঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মেয়ে দগ্ধ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মেয়ে দগ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত রাজু (২৪) ও তার এক বছর বয়সী মেয়ে ঐশীকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।
“আগুনে শিশুটির শরীরের বেশি ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে জানতে পতেঙ্গা থানা ও ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো তথ্য জানাতে পারেননি।
আহত রাজুর বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার ইকরি গ্রামে। তিনি নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।
