২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন রিকশাচালক

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক রিকশাচালকের হাত ও পা কাটা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2017, 02:59 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

গুরুতর আহত সুমনকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর ইস্পাহানি জেটি রুট এলাকায় থাকেন।

চান্দগাঁও থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চান্দগাঁও থানার কালুরঘাট খেঁজুরতলা এলাকায় দোহাজারীগামী একটি ট্রেনে সুমনের হাত-পা কাটা পড়ে।

“ওই রেললাইনের আশপাশে জনবসতি নেই। সুমন রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের নিচে পড়ে। সে কানে কম শুনত বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।”

স্থানীয় শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে জাহাঙ্গীর জানান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণ পর সুমন সংজ্ঞা হারিয়ে ফেলেন। তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা যায়নি।