২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবমৈত্রীর চট্টগ্রাম সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান

চট্টগ্রামে যুবমৈত্রীর সম্মেলন থেকে সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে রূখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 11:40 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

শুক্রবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ যুবমৈত্রী জেলা শাখার পঞ্চম কাউন্সিলের উদ্বোধনী আলোচনা সভা থেকে এ আহ্বান জানানো হয়।

কাউন্সিল উদ্বোধন করেন যুবমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স।

তিনি বলেন, দেশকে ঘিরে বিশেষ ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। সাম্প্রদায়িকতাকে যেভাবে মোকাবেলা করা হয়েছে ঠিক সেই ভাবে দুর্নীতিকেও মোকাবেলা করতে হবে।

দেশকে এগিয়ে নিতে সৎ ও যোগ্য রাজনীতিক প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে লাগাতার সংগ্রাম এবং বেকার যুবকদের সংগঠিত করে বেকারমুক্ত বাংলাদেশ বিনির্মাণে যুবমৈত্রীকে দায়িত্ব নিতে হবে।

যুবমৈত্রীর চট্টগ্রাম জেলা সভাপতি শরিফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় ওর্য়াকার্স পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোকতার আহমদ, যুবমৈত্রীর জেলা সাধারণ সম্পাদক কায়সার আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।

পরে কাউন্সিলে কায়সার আলমকে সভাপতি, নুরুন নবী আরিফকে সাধারণ সম্পাদক ও খোকন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে যুবমৈত্রী চট্টগ্রাম জেলার ১৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।