২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে পাঁচ লাইটার জাহাজকে জরিমানা

বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ কয়েকটি অপরাধে পাঁচটি লাইটার জাহাজকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 05:10 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রোকেয়া পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চ্যানেলে বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভার লোডিং এবং বে-ক্রসিং এর অনুমতি না থাকায় জাহাজগুলোকে জরিমানা করা হয়।

জাহাজগুলো হলো- এমভি রোকেয়া ওয়াহীদ, এমভি রিমন, এমভি ফুলতলা-১, এমভি সারমিন সাগর এবং এমটি সিএমএল রাকা-২।

বন্দরের নৌসীমায় পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।