সীতাকুণ্ডে কর্ভাড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কর্ভাড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান (১২) স্থানীয় নলুয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
সীতাকুণ্ড থানার এএসআই মো. হুমায়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পারাপারের সময় কর্ভাড ভ্যানের চাপায় শিশুটির মৃত্যু হয়।
কর্ভাড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।
