২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ‘হুজি সদস্যকে’ এবার রিমান্ডে নিল র‌্যাব

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী থেকে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হরকাতুল জিহাদের (হুজি) সন্দেহভাজন পাঁচ সদস‌্যকে জিজ্ঞাসাবাদের জন‌্য তিন দিনের হেফাজতে পেয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 08:55 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান এ আদেশ দেন।

এর আগে গত মাসে এই পাঁচজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। তবে মামলাটি তদন্তের দায়িত্ব এখন র‌্যাবের হাতে।

গ্রেপ্তার পাঁচজনের তিন জনের পরিবারের দাবি, তাদের ছয় থেকে নয় মাস আগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নেওয়া হয়।

গ্রেপ্তার যুবকরাও প্রথম রিমান্ডের শুনানিতে আদালতে নিজেদের নির্দোষ দাবি করে বলেছিল, তাদের অনেক আগে ধরে নেওয়া হয়েছিল।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাবের তদন্ত কর্মকর্তা তিন মামলার প্রতিটিতে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।

“শুনানি শেষে বিচারক তিনটি মামলার প্রতিটি তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তবে তা একসঙ্গে কার্যকর হবে।”

র‌্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা জ‌্যেষ্ঠ এএসপি শাহেদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,

গত মাসে মামলাটির তদন্তভার নিয়েছে র‌্যাব। এএসপি মহসিন এর তদন্ত করছেন।

গত ৮ নভেম্বর সকালে নগরীর উত্তর কাট্টলীর কর্ণেল হাট এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ হাফেজ আবুজর গিফারি, নূরে আলম ও ইফতেশাম আহমেদকে আটক করে র‌্যাব।

এর আগের রাতে এ কে খান এলাকা থেকে অস্ত্রসহ তাজুল ইসলাম ও নাজিম উদ্দিন নামে অন‌্য দুজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

ওই ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) গোলাম রব্বানী বাদী হয়ে বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে আটক পাঁচ জনকে আসামি করে তিনটি মামলা করেন নগরীর আকবর শাহ থানায়।

পুরনো খবর:

চট্টগ্রামে ‘হুজি আস্তানায়’ র‌্যাবের অভিযান, আটক ৫
চট্টগ্রামে গ্রেপ্তার হুজির ৫ সদস্য রিমান্ডের পর কারাগারে