২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউয়ে করপোরেট আড্ডায় আত্মবিশ্বাসের সঙ্গে স্বপ্ন দেখার আহ্বান

জীবনে এগিয়ে যেতে আত্মবিশ্বাসের সঙ্গে স্বপ্ন দেখতে ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন করপোরেট ব্যক্তিত্বরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 12:12 AM

Updated : 20 Aug 2022, 02:36 PM

মঙ্গলবার নগরীর প্রবর্তক মোড়ে ইডিইউ ক্যাম্পাসে আয়োজিত এক করপোরেট আড্ডায় এ পরামর্শ দেওয়া হয়।

'বিশ্বায়নের যুগে এমবিএ' শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন ইডিইউর সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ইডিইউর সাবেক শিক্ষার্থী ওমান এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার খন্দকার আশরাফুল কবির বলেন, করপোরেট বিশ্বে এমবিএর শিক্ষার্থীদের এখন জয়জয়কার।

"কর্মমুখী শিক্ষা, যুগোপযোগী সিলেবাস ও ভালো মানের প্রশিক্ষকই পারে লিডারশিপ কোয়ালিটির শিক্ষার্থী গড়ে তুলতে।"

শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে স্বপ্ন দেখার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বপ্ন দেখার পাশাপাশি নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইডিইউ উপাচার্য অধ্যাপক সিকান্দার খান, সাবেক শিক্ষার্থী চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা এএম চৌধুরী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আই কে হাসান।