আট লাইটার জাহাজের জরিমানা
চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে আটটি লাইটার জাহাজকে দুই লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বন্দর চ্যানেলে এ জরিমানা করেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভারলোডিং ও চ্যানেলে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে এসব জাহাজকে জরিমানা করা হয়।
যেসব জাহাজকে জরিমানা করা হয়েছে সেগুলো হল- এমভি প্রিন্স অব দ্বীপ-১, এমভি ফজলুল হক-৫, এমভি আটপাড়া-০, এমভি ফুয়াদ-৩, ওটি তালমাহ ও ওটি জারমিনা।
এছাড়াও বন্দর চ্যানেলে বয়া চার্জ বাবদ এমভি রেড রোজ ও এমভি হাজি ওহাব-১ এর কাছ থেকে এক লাখ ৭৯ হাজার টাকা আদায় করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভিন।
