২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৯ জাহাজকে জরিমানা

বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ নানা কারণে নয়টি লাইটার জাহাজকে জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 09:45 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

রোববার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন এ অভিযান পরিচালনা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টার ছাড়াই জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভারলোডিং এবং অনুমতি ছাড়াই বে ক্রসিং অতিক্রমের অপরাধে নয়টি জাহাজকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসব জাহাজ হলো- এমভি রেনেটা, এমভি আল জিহাদ, এমভি ফাতেমা ওয়ালিদ, এমভি তাপস-২, এমভি মার্কেন্টাইল-৯, এমভি সাদিয়া অ্যান্ড আমিরা, এমভি সাবাব, এমভি তানভীর তাহসিফ-২ ও এমভি সপ্তর্ষী।