২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোধনের একক আবৃত্তি সন্ধ্যা

চট্টগ্রামের অন্যতম শীর্ষ আবৃত্তি সংগঠন ‘বোধন আবৃত্তি পরিষদের’ আয়োজনে একক আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 10:21 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ‘আমার প্রণতি গ্রহণ করো’ শীর্ষক এই একক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ‘বোধন আবৃত্তি পরিষদের’ আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী।

‘বোধন আবৃত্তি পরিষদ’র প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তিতে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই একক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিতের স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে শুরু হয় আবৃত্তি অনুষ্ঠান।

এরপর সংগঠনটির গৌরবময় দীর্ঘ ৩০ বছরের যাত্রার একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী একে একে পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ শামসুল হক, জয় গোস্বামী ও আবু হাসান শাহরিয়ারের কবিতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপধ্যায়।