৯ম ওয়েজ বোর্ডের দাবিতে সিইউজের অবস্থান ধর্মঘট
নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠিত সমাবেশে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও তথ্যমন্ত্রী নবম ওয়েজবোর্ড গঠনে কালক্ষেপণ করছে। সাংবাদিক সমাজও দাবি আদায়ে রাজপথে আন্দোলন করছে।
সমাবেশ থেকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানানো হয়।
অন্যদের মধ্যে সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তাহের মোহাম্মদ, বর্তমান যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টচার্য, অর্থ সম্পাদক উজ্জ্বল কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, প্রতিনিধি ইউনিট প্রধান সমীর কান্তি বড়–য়া, সুপ্রভাত ইউনিট প্রধান সম ইব্রাহীম ও পূর্বদেশ ইউনিট প্রধান বাবুল চৌধুরী বক্তব্য দেন।
