২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল মন্ত্রী ছায়েদুলের কুশপুতুল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে চট্টগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের কুশপুতুল পুড়ানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 07:24 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

মঙ্গলবার নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ‘সর্বস্তরের সাধারণ জনগণ’র ব্যানারে এ কুশপুতুল পুড়ানো হয়।

এর আগে নগরীর নিউমার্কেট চত্বরে এক সমাবেশে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বলেন, মন্ত্রী ও প্রশাসনের উদাসীনতার কারণে নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি-মন্দির ভাংচুর ও লুটপাটের করা হয়েছে।

ঘটনায় ‘জড়িত’ থাকায় অবিলম্বে মন্ত্রী ছায়েদুল হককে মন্ত্রিত্ব থেকে অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নগরীর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তারা ক্ষতিগ্রসস্ত মন্দির ও ঘরবাড়ি সরকারি খরচে নির্মাণ, লুটপাটকৃত সম্পদের যথাযথ মূল্য প্রদান, অনলাইনে উসকানিদাতা ফেইসবুক পেইজ নিষিদ্ধ করা ও এসব পেইজের এডমিনদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

নিউমার্কেটের সমাবেশ থেকে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গিয়ে মন্ত্রীর কুশপুতুল দাহ কর করা হয়।

সমাবেশে অন্যদের মধ্যে কোতোয়ালি থানা পূজা উদযাপন কমিটি সহ-সভাপতি লিটন কুমার শীল, সমাজসেবক অনুপ বিশ্বাস, সনাতন বিদ্যার্থী সংসদের প্রবাল ঘোষ দেবু ও আইনজীবী রাজীব দাশ উপস্থিত ছিলেন।