চট্টগ্রামে ৫০ হাজার টাকা সমমানের জালনোটসহ গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে ৫০ হাজার টাকার সমপরিমাণ জালনোটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর (৩৮) এর বাড়ি ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রামে।
সোমবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার সৈয়দনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, জাহাঙ্গীরের বাড়ি ফটিকছড়ি হলেও জালনোটগুলো বিক্রির জন্য তিনি বায়েজিদের সৈয়দ নগরে এসেছিলেন। তার কাছ থেকে ৫০০ টাকার ১০০টি জালনোট পাওয়া গেছে।
জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মহসিন।
