২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুককে কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 12:51 AM

Updated : 20 Aug 2022, 02:09 PM

শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আবু সাঈদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পদুয়া এলাকায় একটি কবরস্থান নির্মাণে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে লোহাগাড়া থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওমর ফারুকের বিরুদ্ধে একই এলাকায় অর্থ আত্মসাতের আরও দুটি মামলা রয়েছে বলে জানান তিনি ।