বকেয়া থাকায় চট্টগ্রামে ৭ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামে নয় লাখ টাকা বকেয়া বিল আদায়ে সাত সংযোগ বিচ্ছিন্ন করে সাতটি মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নগরীর কর্ণফুলি থানার মাস্টারহাট, মইজ্জারটেক, সন্যার টেক, চরলক্ষ্যা, বোর্ড বাজার, চরপাথরঘাটা, ও ধুপপুল এলাকায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বকেয়া আদায়ে মামলার পাশাপাশি অবৈধ সংযোগ ব্যবহারকারী ১৪ জনের বিরুদ্ধে মামলা ও দুই লাখ ১০ টাকা জরিমানাও করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পিডিবি চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
