২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 08:06 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য নিজের ক্ষমতা বলে তাদের বহিষ্কারের এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রক্টর আলী আজগর চৌধুরী।

বহিষ্কৃতরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়াজ উদ্দিন পাঠান, অর্থনীতি বিভাগ ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো. লোকমান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২০১২-’১৩ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল কায়ছার, চারুকলা বিভাগ ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আনোয়ার হোসাইন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দীপ্র বণিক ও লোকপ্রশাসন বিভাগ ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আহমেদ আলী।

প্রক্টর আলী আজগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদের মধ্যে নিয়াজ ও লোকমানকে ছয়মাস করে এবং অন্য চারজনকে দুই বছর করে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা বিভিন্ন সময়ে ক্যাম্পাসে শৃঙ্খলা বিরোধী কার্যক্রম ও কয়েকটি সংঘর্ষের ঘটনায় জড়িত ছিল বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমানের ওপর হামলার ঘটনায় নিয়াজ ও লোকমানকে এবং শাহীন নামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীর ওপর হামলার ঘটনায় কায়ছার, আনোয়ার ও আহমেদ আলীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া নগরীর চারুকলা ইনস্টিটিউটে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দীপ্র বণিককে বহিষ্কার করা হয়েছে।