২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সংকর রন্জন সাহা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এবং বিধিমালা ২০১৫ এর যথাযথ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

“সবাই এগিয়ে এলেই তামাক বিরোধী উদ্যোগ বেগবান ও সফল হবে।”

বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা ইপসা’র উদ্যোগে এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সহযোগিতায় ‘চট্টগ্রাম বিভাগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন’ শীর্ষক এই মত বিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।

সভায় অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) রোখসানা কাদের এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এতে লক্ষীপুরের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, ফেনীর জেলা প্রশাসক আমিন উল আহসান, নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসাইন, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. হাবিবুর রহমান প্রমুখ।

সখায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’র সোশাল ডেভলপমেন্ট কার্যক্রমের পরিচালক মো. মাহাবুবুর রহমান ও ইপসা’র টিম লিডার নাছিম বানু শ্যামলী।