২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউ’র ‘ফল সেমিস্টার’র ভর্তি পরীক্ষা মঙ্গলবার

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ২০১৬ সালের ‘ফল সেমিস্টারের’ ভর্তি পরীক্ষা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2016, 07:09 PM

Updated : 12 Apr 2022, 02:45 AM

ওইদিন সকাল ১০টায় ইডিইউ’র প্রবর্তক মোড়ের একাডেমিক ভবনে এই পরীক্ষা শুরু হবে বলে শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, গ্র্যাজুয়েশন কোর্সের বিষয়গুলোর পরীক্ষা দিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

বর্তমানে ইডিইউতে বিবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন কোর্স চালু আছে।

এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ভালো ফল করেছে এবং যারা ভর্তির পর পরবর্তী সেমিস্টারে ভালো ফলাফল করতে পারবে তাদের জন্য ইডিইউতে চেয়ারম্যানস ডিসটিংগুইশ স্কলারশিপ, বোর্ড অব ট্রাস্টিজ গ্র্যাট, চেয়ারম্যানস আউটস্টেন্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড, চেয়ারম্যানস মেরিট অ্যাওয়ার্ড এবং ক্যাম্পাস জব অপরচুনিটিসহ বিভিন্ন সুবিধা আছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে থেকে www.eastdelta.edu.bd  ফল সেমিস্টারের ভর্তির ফল জানা যাবে।

ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য ০১৭১৪-১০২০৬২, ০১৯৭৪-১০২০৬২, ০৩১-২৫৫৮৬৪৬ ও ০৩১-২৫১৪৪৪১-৩ নম্বরে যোগাযোগ করে জানা যাবে।