২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে ক্যান্টিন কর্মচারী খুনে গ্রেপ্তার ১

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যান্টিন কর্মচারীকে হত্যার অভিযোগে নগরীর মোগলটুলি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 12:05 AM

Updated : 20 Aug 2022, 01:22 PM

পুলিশ বলছে, গ্রেপ্তার মাসুদ ওই হত্যার ঘটনায় ‘মূল অভিযুক্ত’। তিনিও ওই ক্যান্টিনে এক সময় কাজ করতেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোগলটুলি এলাকায় মাসুদ অবস্থান করছেন তথ্যে পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিন বয় মো. ফরহাদ ছুরিকাঘাতে খুন হন।

ওইদিন নগরীর পাঁচলাইশ থানার এসআই হাসান আলী জানিয়েছিলেন, ফরহাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ায় মাসুদ ৫০০ টাকা দাবি করেছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরহাদকে ছুরি মেরে পালিয়ে যায় মাসুদ।

পুরনো খবর:

চট্টগ্রাম মেডিকেলে ক্যান্টিন কর্মচারী খুন