র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউতে ব্যবসায়ীদের জন্য বিশেষ ‘অফার’
অগাস্ট থেকে ব্যবসায়ীদের জন্য মাসব্যাপী বিশেষ ‘অফার’ দিচ্ছে চট্টগ্রামের একমাত্র পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ।
রোববার হোটেলটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ীদের জন্য ১৪ হাজার টাকায় একটি বিশেষ প্যাকেজ থাকছে, যার আওতায় এক রাত্রিযাপন, কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, দুই ঘণ্টার জন্য মিটিং রুম সঙ্গে চারজনের জন্য চা অথবা কফি।
এছাড়াও ব্যায়ামাগারও ব্যবহার করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বুকিং দেওয়ার জন্য 01777701126 নম্বরে ফোন করতে বলা হয়েছে। অথবা sales.chittagong@radisson.com এ মেইল করেও বুকিং দেওয়া যাবে।
