চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ইছমাইল (২৪) মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের মিঠাছড়ার সুন্দুর দারোগাহাট গ্রামের খায়েজ আহমদের ছেলে।
সোমবার গভীর রাতে নগরীর আকবরশাহ থানার বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানান আকবরশাহ থানার ওসি সদীপ কুমার দাশ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগানবাড়ি এলাকার মোস্তফা হাকিম ভ্যালির সীমানা প্রাচীর সংলগ্ন সড়কে ইছমাইল রয়েছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।
ইছমাইলের বিরুদ্ধ অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিম কর্মকর্তা সদীপ।
