২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৬ কভার্ড ভ্যান-ট্রাককে জরিমানা

অনুমোদনের বেশি পণ্য পরিবহনের অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৬ কভার্ড ভ্যান ও ট্রাক মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আাদলত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 07:00 PM

Updated : 20 Aug 2022, 01:16 PM

রোববার দুপুরে মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট নামক স্থানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন এ ভ্রাম্যমাণ আাদলত পরিচালনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অভিযানে ৭০টি পণ্যবাহী গাড়ির মালামালের ওজন পরীক্ষা করা হয়। এসময় ৬৩টি গাড়িতে অনুমোদনের চেয়ে চার থেকে ১২ টন পর্যন্ত অতিরিক্ত পণ্য পাওয়া যায়।

অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে মহাসড়কে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন উল্লেখ করে রুহুল আমীন বলেন, অভিযানে ১৬ কভার্ড ভ্যান ও ট্রাককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫৪ ধারায় আরও ৪৭ যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানান তিনি।