২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দশটি স্বর্ণের বার ও একশ গ্রাম সোনার গয়নাসহ দুবাইফেরত এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 03:30 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান রোধে দেশব্যাপী পরিচালিত অভিযান ‘আইরিন’ এর মধ্যেই সোনার এ চালান আটক হল।

গ্রেপ্তার মো. নুরু উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে নামেন বলে অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শামীমুর রহমান জানান।

তিনি বলেন, “গ্রিন চ্যানেল অতিক্রমের সময় নুরুর কাছে থাকা কালো রঙের হাতব্যাগ তল্লাশি করে সোনার বার ও অলঙ্কার পাওয়া যায়।”

আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা শামীম জানিয়েছেন।