চট্টগ্রামে বিভাগীয় কমিশনারের বাংলোয় অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরীর ডিসি হিলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বাংলোতে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার বেলা ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার গৌতম বাড়ৈ বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, আগুনে একটি এলইডি টিভি ও একটি ফটোকপিয়ার মেশিন পুড়ে যায়।
নন্দন কানন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কেউ হতাহত হয়নি বলে জানান গৌতম।
