২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার টন পলিথিন ব্যাগ জব্দ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে সাড়ে চার টন পলিথিন ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বায়েজিদ বোস্তামি সড়কের টেক্সটাইল গেইট এলাকায় দি পলি প্যাকেজিং নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত এসব পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

“উত্তর পাহাড়তলীর পাহাড়ি এলাকায় সাঈদ পলিথিন স্টোর নামে অন্য একটি কারখানায় অভিযান চালিয়ে পাঁচশ কেজি পলিথিন ও দুটি মোটর উদ্ধার করা হয়।”

অভিযানে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাহিদুর রহমান, সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পলিথিন জব্দের পর প্রতিষ্ঠান দুটিকে শুনানিতে হাজির হওয়ার নোটিস দেওয়া হয়েছে বলেও জানান আজাদুর রহমান মল্লিক।