২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে কভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 06:50 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

নিহত কাউছার আহম্মদ (২৫) নোয়াখালীর কবিরহাট থানার চর আলী গ্রামের সুমন মিয়ার ছেলে।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ভাটিয়ারি বাজারে কভার্ড ভ্যানটি কাউছারকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান বার আউলিয়া হাইওয়ের ওসি সালেহ আহম্মদ পাঠান।

দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি আটক করা হয় বলেও জানান তিনি।