২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে ছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 02:42 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

শশী চক্রবর্তী (১৩) নামের ওই ছাত্রী উপজেলার উত্তরভূর্ষি গ্রামের বিশ্বনাথ চক্রবর্তীর মেয়ে।

সে অন্নদাজীবন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার ভোরে ঘরের কাছে ফুল কুড়াতে গিয়ে শশী বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন রেজা জানিয়েছেন।

“উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় সেখানে তার মৃত্যু হয়।”