২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের ষোলশহর ও বন্দর এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক ট্রেইলার চালক ও এক পথচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 02:03 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক পংকজ বড়ুয়া জানান, মঙ্গলবার রাত ও বুধবার ভোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ট্রেইলারচালক নবজিত মল্লিক (২৭) ও প্রিয়তোষ দত্ত (২৪) মারা যান।

“রাত আড়াইটার দিকে বন্দরের পাঁচ নাম্বার গেট এলাকায় ট্রেইলারচালক নবজিত তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেইলারকে আঘাত করেন। ঘটনাস্থলেই নবজিত মারা যান।”

নিহত নবজিত বোয়ালখালি উপজেলার করুলিয়া এলাকার সুরঞ্জিত মল্লিকের ছেলে।

অন্য এক ঘটনায় বুধবার ভোরে ষোলশহর স্টেশন এলাকায় সিটি করপোরেশনের আর্বজনাবাহী গাড়ির ধাক্কায় পথচারী প্রিয়তোষ দত্ত ঘটনাস্থলেই নিহত হন।

প্রিয়তোষ আনোয়ারার চিকনদণ্ডী এলাকার গোকুল দত্তের ছেলে।