২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টার ঘটনায় একজন গ্রেপ্তার

চট্টগ্রামে মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 08:57 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

রোববার সন্ধ্যায় আগ্রাবাদ সিডিএ ৪ নম্বর এলাকা থেকে আবু সিদ্দিক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ডবলমুরিং থানার এসআই মোহাম্মদ মানিক মিয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হামলার শিকার পরিবারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে নগরীর আগ্রাবাদ বিল্লাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের বাড়িতে হামলা করে তার মেয়ে ফারজানা কুলসুমাকে আহত করেন আবু সিদ্দিক ও তার স্ত্রী।

অভিযোগ উঠেছে, আবু সিদ্দিক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর নাম ভাঙ্গিয়ে মোফাজ্জেলের জমি দখলের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে।

হামলার ঘটনায় আহত কুলসুমা ডবলমুরিং থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন।

পুরনো খবর:

আ. লীগ নেতার ‘নাম ভাঙ্গিয়ে’ মুক্তিযোদ্ধার জমি ‘দখল চেষ্টা’