২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 08:40 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

গ্রেপ্তার আরেফা বেগমের (৩৭) বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর উপ অঞ্চলের পরিদর্শক ইব্রাহীম খান জানান, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী এস আলম বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

ওই নারী ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম শহরেই যাচ্ছিল বলে তাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইব্রাহীম খান।

এ ঘটনায় অধিদপ্তরের পাঁচলাইশ অঞ্চলের পরিদর্শক আনোয়ারুল হক বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেছেন।