চট্টগ্রামে আগুনে পুড়েছে রেস্তোরাঁ
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় একটি রেস্তোরাঁ পুড়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌনে ১২টার দিকে এ আগুন লাগার পর ঘণ্টাখানেকের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের হোটেলের আসবাবপত্র পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
