২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটের পঞ্চম উপাচার্য রফিকুল আলম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

গত ১৫ এপ্রিল থেকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

চুয়েটের পঞ্চম উপাচার্য হিসেবে রফিকুল আলমকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে ফ্যাক্সবার্তা পাঠিয়েছে বুধবার শিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান জানান, গত ১৪ এপ্রিল সাবেক উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমের উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় ১৫ এপ্রিল থেকে উপ-উপাচার্য হিসেবে ভারপ্রাপ্ত উপাচাযের্র দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক রফিকুল আলম।

“বুধবার রফিকুল আলমকে উপ-উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

১৯৭৯ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি পাসের পর ১৯৮২ সালের ১৯ অগাস্ট প্রভাষক হিসেবে তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজে যোগ দেন রফিকুল আলম।

ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর ২০০৯ সালে অধ্যাপক হন তিনি।

২০১৩ সালের ৬ মার্চ উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক রফিকুল আলম।

পুরনো খবর:

চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক রফিকুল