২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই সিঅ্যান্ডএফ কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় বিদেশ থেকে ফটোকপিয়ার মেশিন আমদানি ও মানিলন্ডারিং আইনে দুই সিঅ্যান্ডএফ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 04:35 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার সকালে আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-সহাকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর।

গ্রেপ্তার আব্দুল আওয়াল (৬৯) কার্গো মুভার্স অ্যান্ড প্যাকার্স নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক ও আবুল হাশেম (৫৯) প্রতিষ্ঠানটির জেটি সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাধন জানান, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজসে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বিদেশে অর্থ  চার করে এবং একটি পেপার মিলের নামে জাল এলসি তৈরি করে।

এলসি ব্যবহার করে তারা মিথ্যা ঘোষণায় ২০১৩ সালের ১৭ নভেম্বর আমদানি নিষিদ্ধ পুরাতন ৮৩টি ফটোকপি মেশিন আমদানি করে এবং তা ছাড় করাতে চেষ্টা করে।

দুদক কর্মকর্তা সাধন আরও জানান, এই অভিযোগে গত বছরের ২৩ মার্চ চট্টগ্রামের বন্দর থানায় একটি মামলা করে দুদক।

মামলায় তাদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

সাধন চন্দ্র বলেন, “তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”