২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যাংকে আগুন, ‘নথিপত্র’ পুড়েছে

চট্টগ্রামে একটি ব্যাংকে আগুন লেগে বিভিন্ন নথিপত্র পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 11:29 AM

Updated : 20 Aug 2022, 12:33 PM

মঙ্গলবার সকালে নগরীর জুবিলি রোডের উত্তরা ব্যাংক শাখায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে নন্দনকানন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আকবর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল সোয়া ৭টার দিকে ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে’ ওই ব্যাংকে আগুন লাগে।

“আগুনে ব্যাংকের বিভিন্ন কাগজপত্র ও আসবাব পুড়ে গেছে। তবে ভল্টের ক্ষতি হয়নি।”

সকালে ব্যাংক খোলার আগেই এ অগ্নিকাণ্ডে কেউ হতাহতও হননি।

নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের তিনটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে আলী আকবর জানান।