চট্টগ্রামে ‘এম-১৬’ রাইফেলসহ খুনের আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ‘এম-১৬’ রাইফেলসহ কয়েকটি অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকার কথা বলছে পুলিশ।
রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জানান, শনিবার গভীর রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রশিদকে ধরা হয়।
“পরে তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এম-১৬ রাইফেল, ১০১ রাউন্ড গুলি, দুটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।”
রাউজানের আওয়ামী লীগ নেতা মোবারক হত্যা, নগরীর চান্দগাঁও এলাকায় কৃষ্ণ দত্ত নামে এক ব্যক্তিকে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে রশিদের বিরুদ্ধে অন্তত পাঁচাটি ওসি কেফায়েত জানান।
তিনি বলেন, দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
