২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় গার্মেন্টের সাবেক ডিএমডি গ্রেপ্তার

অর্থ আত্মসাতের মামলায় চট্টগ্রামের পোশাক কারখানার এক সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 06:05 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

রোববার দুপুরে নগরীর আগ্রাবাদ থেকে সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আবদুল আজিজ ভূইয়া জানিয়েছেন।

সিরাজুল এসএম অ্যাপারেলস নামের একটি কারখানার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক।

দুদক কর্মকর্তা আবদুল আজিজ বলেন, “গার্মেন্ট পণ্য আমদানির ঘোষণা দিয়ে উত্তরা ব্যাংকের এক কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে ২০০৩ সালের ২৮ অক্টোবর ডবলমুরিং থানায় একটি মামলা হয়।

এই মামলায় সিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সিরাজুলকে কারাগারে পাঠানো হয়েছে।