২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশের মামলা

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 12:22 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পুরনো খবর:

‘জাবেদ-মোসলেম বিরোধে’ আ. লীগ কার্যালয়ে হামলা

শুক্রবার গভীর রাতে কোতোয়ালী থানার এসআই বদরুদ্দোজা মামলাটি করেন বলে থানার আরেক এসআই কাজী কামরুন্নাহার লাইলী জানিয়েছেন।

তিনি জানান, পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান, ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলা হয়েছে।

“মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা সাড়ে তিনশ’ জনকে আসামি করা হয়েছে।”

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ারা ও পশ্চিম পটিয়ায় দলীয় প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে শুক্রবার দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার‌্যালয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে হামলা ও ভাংচুরের এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক লোক এ হামলা ও ভাংচুরে অংশ নেয়। এতে দুই পুলিশ সদস্যও আহত হয়।