২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত কলেজছাত্র উদ্ধার, গ্রেপ্তার তিন

১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণের পরদিনই চট্টগ্রাম নগরীর ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম রবিনকে (১৮) উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 09:48 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকার ইসমাইল কলোনির একটি বাসা থেকে উদ্ধার করা হয় বলে জানান চকবাজার থানার ওসি আজিজ আহমেদ।

তিনি বলেন, রবিনকে অপহরণে জড়িত অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো-

তৌহিদ উদ্দিন তৌহিদ (২৮), তৌহিদুল মোস্তফা (২৭) ও মোহাম্মদ (২৬)।

ওসি আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার দুপুরে রবিনকে অপহরণ করে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশের কাছে এ অভিযোগ আসলে কৌশলে তৌহিদকে গ্রেপ্তার করা হয়।

“পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাকি দুইজনকে গ্রেপ্তার ও অপহৃত রবিনকে উদ্ধার করা হয়।”