২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনে লাখ টাকা জরিমানা

তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় নগরীর অভিজাত সুপারমল খুলশি মার্টকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 09:54 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

মঙ্গলবার নগরীর খুলশী এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার সুইটি।

ম্যাজিস্ট্রেট সুইটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইন ভঙ্গ করে খুলশি মার্ট তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করে আসছিল। এ অপরাধে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে খুলশি মার্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।